শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

আটোয়ারীতে ইউএনও সহ গুরুত্বপূর্ণ ১০ কর্মকর্তার পদ শূন্য

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড), উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও), উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সাব রেজিষ্ট্রার, বন কর্মকর্তাসহ ১০টি কর্মকর্তার পদ শুন্য হয়ে পড়েছে। এতে করে উপজেলার দাপ্তরিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। কর্মকর্তা শূন্য দপ্তরগুলো দায়সারাভাবে চলছে অন্য উপজেলার কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দিয়ে।

স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসারসহ এসব অফিসের প্রধান কর্মকর্তা না থাকায় সব ধরণের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এসব দপ্তরের সেবা গ্রহিতারা দিনের পর দিন হয়রানীর শিকার হচ্ছে। আটোয়ারীতে সাব রেজিস্ট্রি অফিসে সপ্তাহে একদিন শুধু বুধবার জমি রেজিস্ট্রি করা হয়।

আটোয়ারী উপজেলা হিসাব রক্ষণ অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একাধিক উপজেলায় দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্ত-কর্মচারীরা জানান, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে অফিস চালাতে ব্যাপক সমস্যায় পড়তে হয়। সেবা গ্রহিতাদের সঠিক সময়ে সেবা প্রদানে ব্যঘাত ঘটছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুধু সরকারি চিঠিপত্রে স্বাক্ষর করা ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা জমিজমা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। গুরুত্বপূর্ণ পদগুলো শুন্য থাকায় সাধারণ লোকজনের দুর্ভোগ বেড়েছে। উপজেলায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তা ছাড়া ইউএনও’র পদটি শুন্য থাকায় ভ্রাম্যমান আদালতও পরিচালিত হচ্ছে না। অনেকেই বলছেন, শুন্যের ভারে ভারাক্রান্ত আটোয়ারী উপজেলা প্রশাসন। আটোয়ারী উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো দ্রুত পূরল করে আটোয়ারীবাসীর সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেকদৃষ্টি কামনা করছে উপজেলার সচেতন মহল।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে ইউএনও সহ গুরুত্বপূর্ণ ১০ কর্মকর্তার পদ শূন্য

আপডেট সময় ০৬:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫