শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

আটোয়ারীতে ফাঁসি দেওয়া লাশের পরিচয় মিলেছে

পঞ্চগড়ের আটোয়ারীতে অবশেষে ফাঁসি থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে। আটোয়ারী থানা ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সোমবার ( ২৭ অক্টোবর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় মৃত রুহুল আমিন (টুঙ্কু) চেয়ারম্যানের লিচু বাগানের মধ্যে লিচু গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে একজন অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে সংবাদ দেন মির্জাপুর গুঞ্জরগজ গ্রামের মৃত খাদেমুলের পুত্র মোঃ আরিফুল।

সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ বিকাল প্রায় ৫ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে উপস্থিত লোকজনের সহযোগিতায় ঝুলন্ত মৃতদেহ রশি খুলে মাটিতে নামনো হয়। অজ্ঞাত ব্যক্তির সনাক্ত করণের লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়।

লাশের কোন ওয়ারিশ না পেয়ে পরে পিআইবি ঠাকুরগাঁওকে সংবাদ দেওয়া হয়। পিআইবি ঠাকুরগাঁও জেলা ইউনিটের সদস্যগণ ঘটনাস্থলে এসে মৃতদেহ সনাক্তকরণের লক্ষ্যে আঙ্গুলের ছাপ গ্রহণ করে সনাক্ত করণের চেষ্টা করেন। পরে পিআইবি লাশের আঙ্গুলের ছাপ দিয়ে লাশ সনাক্ত করতে সক্ষম হয়েছে । সনাক্ত অনুযায়ী তার নাম মোঃ কসিম উদ্দীন (৫৮), পিতা- মৃত ছলিম উদ্দীন,মাতা –মৃত হেনা পারভীন, সাং- হেলেঞ্চাকুড়ি (দশমাইল), উপজেলা-কাহারোল, জেলা- দিনাজপুর।

এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। অপমৃত্যু মামলা নং-২১, তারিখ-২৭/১০/২০২৫। কাহারোল থেকে তার পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। দিনাজপুরের কাহারোল থেকে এসে সুদুর পঞ্চগড়ের আটোয়ারীতে ফাঁসিতে আত্মহত্যার বিষয়টি এলাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে ফাঁসি দেওয়া লাশের পরিচয় মিলেছে

আপডেট সময় ০৬:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫