শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে জৈব বালাইনাশক ‘বায়োলিড’-এর মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মধ্যপখিলাগা এলাকায় ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্ভাবিত জৈব বালাইনাশক পণ্য ‘বায়োলিড’ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় কৃষক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক কেএম মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিক ইসলাম ও নবকুমার রায়, ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরএসএম শাহিন আক্তার, মার্কেটিং অফিসার জাহাঙ্গীর আলম, স্থানীয় পরিবেশক আহসান হাবীবসহ অন্যান্যরা।

কৃষক সমাবেশে প্রধান অতিথি কেএম মনোয়ার হোসেন বলেন, “জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন সময় এসেছে মাটির উপকারী অণুজীব রক্ষায় জৈব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর। বায়োলিড এমন একটি জৈব বালাইনাশক, যা মাটির জীববৈচিত্র্য রক্ষা করে এবং ফসলকে রোগমুক্ত রাখে।”

তিনি আরও বলেন, রাসায়নিকের পরিবর্তে বায়োলিড ব্যবহার করলে বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত ও অধিক ফলনশীল ধান উৎপাদন সম্ভব। এটি শুধু মাটির উর্বরতা বাড়ায় না, বরং জমি শোধন করে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচও কমায়। বীজ শোধনের ক্ষেত্রেও পণ্যটি অত্যন্ত কার্যকর, যা নিয়মিত ব্যবহারে রোগবালাই নিয়ন্ত্রণে রাখবে এবং ফসলের গুণগত মান উন্নত করবে।

আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে প্রথম স্থান অর্জনকারী কৃষককে স্প্রে মেশিন এবং আরও দুইজন কৃষককে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে জৈব বালাইনাশক ‘বায়োলিড’-এর মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫