শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

ক্লিয়ারেন্স পেয়েই চট্টগ্রামে সাকিব

দেশের পরিবর্তিত অবস্থায় সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না এটাই নিয়েই প্রশ্ন জেগেছিল। তবে সেই প্রশ্নের উত্তর অবশেষে মিলেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই দেশে ফেরার কথা রয়েছে দেশসেরা অলরাউন্ডারের। এমনকি আসন্ন বিপিএলেও খেলবেন সাকিব আল হাসান।

বিপিএলের ১১তম আসরকে ঘিরে সাকিবকে ভিড়িয়েছে চিটাগাং কিংস। সরাসরি চুক্তিতে তাকে ভিড়িয়েছে চট্টগ্রাম। নিলাম শেষে সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা জানতে চাইলে তারা জানিয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে দলে ভিড়িয়েছে বন্দরনগরীর দলটি।

চিটাগাং কিংসের মালিক সাব্বির বলেছেন, ‘সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের সাথেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশাকরি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন সাকিব। বিপিএলের নিলামেও আজ সোমবার হাজির হতে পারেননি। তবে দূর থেকেও চট্টগ্রামের দল সাজাতে সাহায্য করেছেন এই তারকা ক্রিকেটার।

চট্টগ্রামের মালিক বলেছেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব।’

আরো পড়ুন : বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্লিয়ারেন্স পেয়েই চট্টগ্রামে সাকিব

আপডেট সময় ০৭:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪