শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মোংলায় সাইটসেভার্স ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় ৩ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল।
প্রতি মাসের ন্যায় ডিসেম্বরের ৯ তারিখ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।
৩ শতাধিক রোগীর মধ্যে ৪৬ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। ১০ ডিসেম্বর তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্হাপন শেষে মোংলা পৌঁছে দেয়া হবে।
শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মোঃ কামরুজ্জামান জসিম জানান, এ পর্যন্ত প্রায় ৬৩৪ জন চক্ষু রোগীর ছানি অপারেশন করা হয়েছে। এজন্য তিনি দৃষ্টিদান চক্ষু হাসপাতাল ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন মোংলা এর সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়েছেন। বিনামূল্যে অক্সিজেন সেবা, রক্ত সহায়তা, চিকিৎসা সেবাসহ সাধারণ মানুষের জন্য সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় ০৭:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪