শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

সিরাজগঞ্জের দিনমজুরকে ঢাকায় পিটিয়ে হত্যা

ঢাকার গাবতলীর দ্বীপনগর এলাকায় ‘পুরনো শত্রুতার জেরে’ এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুকুল শেখ নামের ওই ব্যক্তিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে মুকুল শেখ ও তার ভাই রাব্বানি শেখ গবতলী এলাকায় থাকতেন। তারা দুজনই পেশায় দিনমজুর। তাদের পরিবার থাকে গ্রামের বাড়িতে। মুকুল ছিলেন দুই সন্তানের জনক।

রাব্বানি হাসপাতালে সাংবাদিকদের বলেন, “মাসখানেক আগে আমরা দুই ভাই গাবতলী এলাকায় এসে লেবারের কাজ শুরু করি। গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা চলছে।

“এর জের ধরে রাত ৮টার দিকে ১৫/২০ জন আমাদের পথরোধ করে। তারা হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মুকুলকে পেটায়। আমি তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে।”

গুরুতর আহত মুকুলকে আশপাশের লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জের দিনমজুরকে ঢাকায় পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫