ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

দেড় মাস কারাভোগ শেষে নিজ দেশে পুশব্যাক হচ্ছেন ভারতীয় ৬৪ জেলে 

এক মাস ১৬দিন কারাভোগ শেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন ৬৪ ভারতীয় জেলে। গত বছরের ১৭অক্টোবর জলসীমা লঙ্গনের দায়ে তাদেরকে আটক করেছিলেন নৌ বাহিনী ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এ সকল জেলেদের ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগোনার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য প্রস্তুুতি চলছে । এ জেলেরা ভারতের  কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান। 
তিনি আরও জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে গত ১৭অক্টোবর ৪টি ট্রলারসহ ৬৪ভারতীয় জেলেকে আটক করেছিলেন নৌবাহিনী ও কোস্ট গার্ড। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ওই ভারতীয় জেলেদের আটকের পর পুলিশে দেয়া হয়। এরপর এ ঘটনায় থানা মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছিলো। টানা এক মাস ১৬দিন হাজত খেটে বৃহস্পতিবার দুপুরে (২জানুয়ারী) জেল থেকে ছাড়া পান ভারতীয় এ জেলেরা। পরে বাগেরহাট থেকে পুলিশ তাদেরকে মোংলায় নিয়ে আসেন। মোংলার ফেরিঘাটে থাকা ভারতীয় জেলেদের ট্রলারসহ অন্যান্য মালামাল বুঝিয়ে দেয়া হয় তাদেরকে। আর কার্যক্রমের সাথে রয়েছেন কোস্ট গার্ড।
এ সকল জেলেদের নিতে আসা স্বজন অভিজিৎ বিশ্বাস ও সুকুমার গাইন বলেন, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমা চলে আসলে তাদেরকে আটক করে জেলে দেয়া হয়েছিলো। পরে ভারত-বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেয়ায় ১মাস ১৬দিন পর তারা ছাড়া পেয়েছেন। তাদেরকে এখন আমরা কাকদ্বীপে নিয়ে যাবো। আর এদেশের বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই সমঝোতার মাধ্যমে আমাদের জেলেদেরকে জেল থেকে ছেড়ে দেয়ার জন্য।
মোংলা থানার এসআই হাদিউজ্জামান হাদী বলেন, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিলো। বৃহস্পতিবার তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদেরকে আমরা তাদের মালামাল বুঝিয়ে দিয়েছি, এ কার্যক্রমের সাথে কোস্ট গার্ডও ছিল। এখন কোস্ট গার্ডের মাধ্যমে  তারা তাদের দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন ।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেড় মাস কারাভোগ শেষে নিজ দেশে পুশব্যাক হচ্ছেন ভারতীয় ৬৪ জেলে 

আপডেট সময় ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫