শিরোনাম :
মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা শীতের আমেজে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি শাহজালালের থার্ড টার্মিনাল ঘিরে জাপানি শর্তে বিতর্ক, উদ্বেগে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বিষয়ে আবেগ নয়, আইনই প্রয়োগ হবে: আইনমন্ত্রী নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

মোংলায় নানা আয়োজনে “সেন্ট পলস্ ডে” উদযাপিত

বাগেরহাটের মোংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস্ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের “সেন্ট পলস ডে-২০২৫” অনুষ্ঠান উদযাপিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী প্রাক্তনসহ সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সমাগম দেখা যায়। সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বিদ্যালয়ের ক্যাম্পাস। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেজেছিল নতুনের বার্তা নিয়ে।
এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সমাজ সেবিকা, সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও মোংলা  দিগরাজ কলেজের এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু।
শামিমা আক্তার লাইজু বলেন, এই মহামিলন মেলায় এসে আমি অত্যন্ত গর্ববোধ করছি। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করে স্কুলের সুনাম বয়ে এনেছেন। আমি এই স্কুলেরই একজন ছাত্রী ছিলাম। শৈশব-কৈশোরের স্বপ্ন ভূমি এই বিদ্যাপীঠে আজ নবীণ-প্রবীণদের মহামিলনে যে আনন্দধারা বইছে তা ভাষায় প্রকাশের নয়, তা শুধু অনুভবের, উপলব্ধির।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সাংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সেন্ট পলস স্কুলে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হয়েছে বার্ষীক ক্রিড়া প্রতিযোগীতা  ও সাংস্কৃতিকঅনুষ্ঠান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহাকারি প্রধান শিক্ষক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা উপস্থিতি ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় নানা আয়োজনে “সেন্ট পলস্ ডে” উদযাপিত

আপডেট সময় ১১:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫