শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

ধানমন্ডি ৩২ : বাড়ির কাঠামো খুলে নিয়ে যাওয়া হচ্ছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে বৃহস্পতিবারও ভাঙচুর চলেছে। ভবনের ভেতর থেকে স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যেতে দেখা গেছে অনেককে।

সরেজমিন দেখা গেছে, ৩২ নম্বরের বাড়িটিতে শত শত মানুষ। তাদের কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন। ভবনে ভাঙচুরের শব্দ। এ সময় কাউকে কাউকে ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।

ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন নানা অবকাঠামো নিয়ে যাচ্ছেন অনেকে। একটি ভবনের অর্ধেক এবং আরেকটি ভবনের একাংশ ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

এদের মধ্যে একটি পক্ষ বলছে, হাসিনা যে অন্যায় করেছে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তার প্রতিবাদে তারা ভবনের এসব অংশ খুলে নিচ্ছে।

আরেকটি পক্ষ বলছে, দম্ভের পতনের স্মৃতি হিসেবে তারা ইট কেটে নিয়ে যাচ্ছে।

তবে বেলা সাড়ে ১২টা নাগাদ স্থানটি থেকে ভেকু ও বুলডোজার সরিয়ে নেয়া হয়েছে বলে জানান বিবিসি সংবাদদাতা।

এর আগে, ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় এবং ভবন ভাঙার জন্য অকথ্য ভাষায় গালাগালি দেয়ায় নারীসহ দুইজনকে মারধর করতে দেখা গেছে।

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের কেউ উপস্থিত ছিলেন না।

বাড়িটি শেখ হাসিনার স্বৈরশাসনের প্রতিচ্ছবি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ধানমন্ডি ৩২ : বাড়ির কাঠামো খুলে নিয়ে যাওয়া হচ্ছে

আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫