শেখ সেলিমের বনানীর বাসায় আগুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি শেখ সেলিমের বনানীর বাসায় গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় আগুন দিয়েছে জনতা। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।

এর আগে গত বুধবার রাতে শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটির বেশিরভাগই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসায় ও অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা শক্তভাবে প্রতিহত করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত।’

কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ওবায়দুল কাদেরের বাড়িতে বিক্ষুদ্ধ জনতার আগুন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ সেলিমের বনানীর বাসায় আগুন

আপডেট সময় ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫