শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

ভারতের কর্ণাটকে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো কয়েক’শ বিদেশি

পর্যটকদের সঙ্গে থাকা দুই পুরুষকে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। ছবি: পিটিআই

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে এক নারকীয় ঘটনার পর শত শত বিদেশি পর্যটক এলাকা ছেড়ে চলে গেছেন। গত বৃহস্পতিবার রাতে তিন দুস্কৃতের হাতে এক ইসরায়েলি নারী পর্যটক ও এক ভারতীয় হোমস্টে মালিক দলবদ্ধ ধর্ষণের শিকার হন এবং নিহত হন এক ব্যক্তি।

পুলিশ জানায়, ওই তিনজন আরও দুই পুরুষ পর্যটকের সঙ্গে সানাপুর গ্রামে তারামণ্ডল পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তিন হামলাকারীর সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এরপর হামলাকারীরা তিন পুরুষকে নদীর খালে ঠেলে ফেলে দিয়ে দুই নারীকে ধর্ষণ করে। ওই তিনজনের মধ্যে দুইজন সাঁতরে পালাতে পারলেও উড়িষ্যার এক ব্যক্তি ডুবে যান।

এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাম্পি একসময় হিন্দু বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পেয়েছে সেটি। এই অঞ্চলে প্রতিবছর এক লাখের বেশি বিদেশি পর্যটক যান, বিশেষ করে ইসরায়েল ও ইউরোপের পর্যটকরা সেখানে ভিড় করেন।

তবে এই নৃশংস ঘটনার পরপরই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্ণাটক ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিরুপাক্ষ হামপি জানান, ৯০ শতাংশের বেশি পর্যটক, যাদের বেশিরভাগই ইসরায়েলি, তাদের হোমস্টে ছেড়ে চলে গেছেন।

এক ইসরায়েলি পর্যটক তালিয়া জিলবার বলেন, আমাদের পরিকল্পনা ছিল হোলি উৎসব পর্যন্ত এখানে থাকার, কিন্তু নিরাপত্তার কারণে আমরা রাজস্থান চলে যাচ্ছি।

এ ঘটনায় কর্ণাটকের মন্ত্রী শিবরাজ টাংগাদাগি রাতের বেলা একাকী ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।

ভারতে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে চলতে থাকায় দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২০১২ সালে দিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর কঠোর আইন প্রণয়ন করা হলেও ধর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে প্রায় ৩২ হাজার ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক কলঙ্ক ও পুলিশের প্রতি অনাস্থার কারণে বহু ঘটনা নথিভুক্তই হয় না।

সূত্র: বিবিসি

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, চার শতাধিক যাত্রী জিম্মি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতের কর্ণাটকে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো কয়েক’শ বিদেশি

আপডেট সময় ০৮:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫