শিরোনাম :
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ

ভূরুঙ্গামারী সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড  ২২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল  ভারত হতে পাচার করে আনা অস্ত্র ও ৩৩ হাজার ১শ গোলাবারুদ উদ্ধার করেছে ।
১৪ মার্চ শুক্রবার রাত আনুমানিক ১১:৫৫ মিনিটের সময় ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে কুড়িগ্রাম  ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার  ৯৮৫/৩ এস এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল অস্ত্র ও গোলাবারুদ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক এর পরিকল্পনা ও দিক নির্দেশনা এবং তার নেতৃত্বে কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ চৌকস টহলদল গোপনে পিলার  ৯৮৫/৩ এস এর অদূরে অবস্থান নেয়।
পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহল দলটি উক্ত ব্যক্তিদেরকে আটকের উদ্দেশ্যে ধাওয়া করলে  তারা  সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে গভীর তল্লাশী অভিযান পরিচালনা করে ৮ লক্ষ ২৬ হাজার ২শত টাকা মুল্যের  মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ান  এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তৎপর রয়েছে।
ইতিমধ্যে প্রতিটি বিওপির  সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এরকম অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারী সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় ০৭:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫