শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

মোংলায় স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ।

২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর এ যুদ্ধজাহাজ পরিদর্শন করতে পারবে। একইদিনে খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর  থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। ২৬ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা। এদিন খুলনার খান জাহান আলী সেতু এলাকায় অবস্থিত বিসিজি স্টেশন রুপসায় দর্শনার্থীদের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের অন্য একটি জাহাজ উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হবে। এদিন বিকাল ৫টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে  মোংলা বন্দরের কোস্টগার্ড এনেক্সে অসহায় দরিদ্র ও দুঃস্থ শিশুদের ইফতার বিতরণ করা হবে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

আপডেট সময় ০৫:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫