অগ্রণী ব্যাংকের ডিএমডি হলেন রূবানা পারভীন

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক রূবানা পারভীন। ১০ এপ্রিল ২০২৫ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকে পদায়ন করা হয়।

রূবানা পারভীন ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। একজন সদালাপী মানুষ হিসাবে তিনি সততা ও দক্ষতার সাথে ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখা, গুরুত্বপূর্ণ ডিভিশন এবং সার্কেল প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় আইসিসি, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স বিষয়ে স্পিকার হিসাবে সেশন পরিচালনা করে থাকেন। তিনি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ দেশে, বিদেশে বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

রূবানা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তার স্বামী একজন প্রকৌশলী এবং দুই কন্যার জননী।

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি হলেন নূরুন নবী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেধাবী ছাত্রীদের বাইসাইকেল নিজে চালিয়ে পরখ করলেন প্রধানমন্ত্রী

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অগ্রণী ব্যাংকের ডিএমডি হলেন রূবানা পারভীন

আপডেট সময় ০৬:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫