মালয়েশিয়ায় অগ্রণী রেমিট অ্যাপ উদ্বোধন

মালয়েশিয়া থেকে সহজে, দ্রুততম সময়ে, নিরাপদে ও বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের লক্ষে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। অ্যাপটির মাধ্যমে অগ্রণী ব্যাংকসহ বাংলাদেশের যে কোন ব্যাংকে, বিকাশে ও নগদে রেমিট্যান্স প্রেরণ করা যাবে।

৬ মে ২০২৫ মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউজ এসডিএন বিএইচডি’র উদ্যোগে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মো. শামীম আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এসময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তাগীর, কনসুলার (লেবার) সৈয়দ শরিফুর ইসলাম, মিনিস্টার (পলিটিকাল) মোসাম্মত শাহানারা মনিকা, অগ্রণী রেমিট্যান্স হাউজ মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদ, ডটলাইনস এর নির্বাহী পরিচালক তারেক উদ্দিনসহ উভয় দেশের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

আগামী জুনের প্রথম সপ্তাহে সম্মানীত গ্রাহকবৃন্দের জন্য উক্ত অ্যাপ উন্মক্ত করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেধাবী ছাত্রীদের বাইসাইকেল নিজে চালিয়ে পরখ করলেন প্রধানমন্ত্রী

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মালয়েশিয়ায় অগ্রণী রেমিট অ্যাপ উদ্বোধন

আপডেট সময় ০৫:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫