শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে বাঁধা দেয়ায় বিএনপি নেতাসহ ৫ জনকে পিটিয়ে জখম

সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকারে বাধা ও প্রতিবাদ করায় মোংলা চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদার সহ চারজন গুরুতর রক্তাক্ত জখম সহ আহত করেছে বিষ দস্যুরা।  আহত হচ্ছে, বিএনপি নেতা বাবুল হাওলাদার, ইলিয়াছ জমাদ্দার, জেকি জোমাদ্দার, পাবেল হাওলাদার ও রিয়াজ জমাদ্দার।
প্রকাক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানায় মোংলার বৌদ্ধমারী বাজারে একটি দোকানে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে স্থানীয় কাদের জমাদ্দারের সাথে ইলিয়াস জমাদ্দারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইলিয়াছ জমাদ্দার শারীরিকভাবে আহত হলে তার শ্যালক বাবুল হাওলাদার মীমাংসার জন্য এগিয়ে গেলে কাদের জোমাদ্দর, আলামিন জোমাদ্দার, হাসান জোমাদ্দার, মামুন জোমাদ্দার, জাহিদ ব্যাপারীসহ তাদের একটি সংঘবদ্ধ গ্রুপ দেশীয় লাঠিসোটা এবং রড নিয়ে বিএনপি নেতা বাবুল সহ তাদের লোকজনের উপর হামলা চালায়। এসময় বাবুলসহ  ৫জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনা শোনার সাথে সাথে বিএনপির  মোংলা উপজেলা   ও পৌর শাখার বিভিন্ন  নেতা কর্মীরা ও মোংলা প্রেস ক্লাবের বর্তমান  সভাপতি সহ  বিএনপি নেতা  বাবুলকে  দেখার জন্য হাসপাতালে ভিড় জমায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো: শাহিন বলেন, বাবুল, জ্যাকি এবং ইলিয়াস জমাদ্দারের মাথায় প্রচন্ড আঘাত রয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তবে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে বাঁধা দেয়ায় বিএনপি নেতাসহ ৫ জনকে পিটিয়ে জখম

আপডেট সময় ০৬:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫