শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

পুতিনের বরখাস্তের পরদিনই রুশমন্ত্রীর মরদেহ উদ্ধার

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত। ফাইল ছবি

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন। খবর বিবিসির।

সোমবারই (৭ জুলাই) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেন। বরখাস্তের কোনো কারণ জানানো হয়নি। বরখাস্তের পরপরই উপমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে নতুন পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, স্তারোভইতের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

২০২৪ সালের মে মাসে রোমান স্তারোভইত পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি প্রায় ছয় বছর কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টে ইউক্রেনের বাহিনী ওই অঞ্চলের কিছু এলাকা দখল করেছিল এবং কিছুদিন আগেই রাশিয়া সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। তবে ইউক্রেন জানায়, তারা এখনও রাশিয়ার ভেতরে একটি ছোট এলাকা নিয়ন্ত্রণ করছে।

স্তারোভইতের পূর্বসূরি আলেক্সেই স্মিরনভ মাত্র অল্প সময় দায়িত্বে ছিলেন। তাকে এপ্রিল মাসে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ইউক্রেন সীমান্তে প্রতিরক্ষা কাঠামো নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

রুশ সংবাদমাধ্যম কোমারসান্ত জানিয়েছে, স্তারোভইতকেও একই মামলায় অভিযুক্ত করা হতে পারত।

তবে তার মৃত্যুর সঠিক সময় জানা যায়নি। রুশ সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ রুশ মিডিয়া আরটিভিআইকে বলেন, “তার মৃত্যু হয়েছে অনেক আগেই।”

স্তারোভইতের মৃত্যুর খবর প্রকাশের আগে সোমবার সকালে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বরখাস্ত মানেই কি পুতিন তার ওপর আস্থা হারিয়েছেন?

জবাবে পেসকভ বলেন, “যদি আস্থা হারানো হতো, তাহলে সেই ভাষা ব্যবহৃত হতো। ক্রেমলিনের ঘোষণায় এমন কোনো শব্দ ব্যবহার করা হয়নি।”

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’: ট্রাম্প

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পুতিনের বরখাস্তের পরদিনই রুশমন্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫