শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশার নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন।

এলাকাবাসীরা জানায়, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাসার সামনেই একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত আসে। তাদের মধ্যে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না। তারা মাহবুবকে গুলি করে এবং কুপিয়ে রগ কেটে হত্যা করে। স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের সময় নিহত মাহবুবের সংশ্লিষ্টতার জন্য তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষ গ্ৰুপের সঙ্গে মাহাবুবের দ্বন্দ্ব চলছিল। এর জেরে হামলা কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্ৰেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ওসি আরও জানান, নিহত মাহবুবের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।

হাত-পা ছাড়াই জন্ম নেওয়া লিতুন জিরার এসএসসিতেও চমক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৬:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫