শিরোনাম :
পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা শীতের আমেজে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি শাহজালালের থার্ড টার্মিনাল ঘিরে জাপানি শর্তে বিতর্ক, উদ্বেগে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বিষয়ে আবেগ নয়, আইনই প্রয়োগ হবে: আইনমন্ত্রী নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

বঙ্গোপসাগরে ৩ দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে তিন দিন যাবত ভাসতে থাকা একটি ফিশিং ট্রলার সহ ৮ জন ইলিশ মাছ ধরা জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জরুরী সেবা ১৬১১১ নাম্বারে কল করলে দ্রুত গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানায়, গত ১৪ আগস্ট “এফবি মায়ের দোয়া” নামক একটি ফিশিং ট্রলার নিয়ে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে বরগুনা থেকে  ৮ জন জেলেসহ সমুদ্রে গমণ করে। সাগরে যাওয়ার ৩ দিন পর যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনের শ্যাফট বিকল হয়ে গেলে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে। এদিকে সাগরে মোবাইল নেটের বাহিরে থাকায় করো সাথে যোগাযোগ করতে না পাড়ায় দুশ্চিন্তায় পরে জেলেরা।
পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, গত ১৭ আগস্ট রাত ১০ টার দিকে ওই ট্রলারের এক জেলে কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নাম্বারে ফোন করে বিষয়টি অবগত করে বলে জানায় কোস্ট গার্ড। সেই সেবা নাম্বারে ফোনের ভিত্তিতে তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ “স্বাধীন বাংলা” সহ উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। স্বল্প সময়ের মধ্যে মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং ট্রলারটি উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা হচ্ছেন- আব্দুর রাজ্জাক, মোঃ ফারুক, মোঃ কামাল, আলম, মোঃ জাকারিয়া, মোঃ সজীব ও রাকিব। তারা পিরোজপুর জেলার বাসিন্দা এবং মোঃ রাকিব বরগুনা জেলার বাসিন্দা বলে জানা যায়। আর ফিশিং ট্রলার মালিকের নাম মোঃ রাজ্জাক।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে ট্রলারটি নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বঙ্গোপসাগরে ৩ দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

আপডেট সময় ০৩:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫