শিরোনাম :
পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা শীতের আমেজে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি শাহজালালের থার্ড টার্মিনাল ঘিরে জাপানি শর্তে বিতর্ক, উদ্বেগে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বিষয়ে আবেগ নয়, আইনই প্রয়োগ হবে: আইনমন্ত্রী নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান

খুলনা জেলখানা ফেরিঘাটে যাত্রীবাহী বোট ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলছে। শুক্রবার ২২ আগস্ট সন্ধ্যায়  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২১ আগস্ট  বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসার কর্তৃক ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে আজ ২২ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান

আপডেট সময় ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫