শিরোনাম :
ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সুন্দরবনের ডিমের চর থেকে দুই হরিণ শিকারী আটক 

সুন্দরবনের ডিমের এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ সহ দুই চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। বুধবার সকালে বনের গহীন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বনের বিভিন্ন জায়গায় তল্লাশী করে বিপুল পরিমাণ হরিণ ধরার লায়লনের ফাঁদ উদ্ধার করা হয়েছে। 
বন বিভাগ সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা স্মার্ট টিমের সহায়তায় অভিযান চালায়। বুধবার (২৭ আগস্ট) সকালে বনের কচিখালী ডিমের
চর সংলগ্ন এলাকা বনের মধ্যে হেঁটে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে  বসে থাকতে দেখেন বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি দেখতে পেয়ে ওই দুই চোরা শিকারী বনের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে  দুই চোরা শিকারীকে আটক করে। আটক শিকারিরা হলেন, রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)।  এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবনের ডিমের চর থেকে দুই হরিণ শিকারী আটক 

আপডেট সময় ০৭:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫