ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সুন্দরবনে সমুদ্রে ডুবে তরুণ পর্যটক নিখোঁজ

প্রতীকি ছবি

পূর্ব সুন্দরবনে বেড়াতে গিয়ে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন তরুণ পর্যটক । শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ী রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক।  বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশী চালাচ্ছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ ”এমভি দি এক্সপ্লোরার” শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকষ্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ ষ্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।
ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট বলেন, পয়টক নিয়ে জাহাজ ”এমভি দি এক্সপ্লোরার” শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওয়ানা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারী জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, ডিমেরচরে সমুদ্রে নিখোজ পর্যটককে উদ্ধারে স্পীডবোট নিয়ে বনরক্ষীরা তল্লাশী চালাচ্ছেন এবং এ বিষয়ে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সুন্দরবনে সমুদ্রে ডুবে তরুণ পর্যটক নিখোঁজ

আপডেট সময় ০৬:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫