শিরোনাম :
৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

দুর্গোৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী

খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন বলেছেন, শান্তিপূর্ণ সম্প্রীলতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী। সরকারের নির্বাহী আদেশে শান্তি শৃংখলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষে প্রতিটি পূজা মন্ডপে নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল প্রদানের পাশাপাশি সামগ্রিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় মোংলার দিগরাজ বাজার সার্বজনীন দুর্গা পূজামন্ডপ পরিদর্শনে এসে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ নৌবাহিনীর এ কর্মকর্তা আরো বলেন, নৌবাহিনী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে নৌবাহিনী তৎপর রয়েছে।
এছাড়াও নৌবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাট ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। পূজা চলাকালীন নৌবাহিনী সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে। পূজামন্ডপসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে, যাতে ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা যায়। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুর্গোৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী

আপডেট সময় ১০:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫