শিরোনাম :
৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স 

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও সেবার দিক থেকে খুলনা বিভাগের মধ্যে প্রথম অবস্থানে আছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বাংলাদেশের ৪৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোরিং এ মে ২০২৫ এ সারা বাংলাদেশে চতুর্থ স্থান অধিকার করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয়রা বলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ সাফল্য গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। যেখানে জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিদ্যমান, সেখানে টানা প্রচেষ্টা ও সেবামুখী দৃষ্টিভঙ্গি নতুন আশার আলো জাগিয়েছে। তারা বলেন, ডা. শাহিনের নেতৃত্ব ও দিকনির্দেশনাতেই এ সাফল্য এসেছে।
স্থানীয়রা আরো বলেন, কম জনবল নিয়েই সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহিনের অক্লান্ত শ্রমে এক ঝাঁক তারুণ্য দীপ্ত চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়ে হাসপাতালের পরিবেশ ও সেবার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে বিভাগের সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
হাসপাতাল প্রধান ডা. শাহিন বলেন, এই অর্জন আমাকে আরও বড় দায়িত্বের দিকে এগিয়ে দিল। তবে এই অর্জন কেবল আমার নয়, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সহকর্মীর সম্মিলিত পরিশ্রমের ফল। তাদের অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এ সাফল্য আসতো না। সরকারী হাসপাতালের প্রতি সমাজের প্রতিটি স্তরের মানুষের আস্থা ফিরানোর জন্য সর্বাত্বত চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য কর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রম এই সফলতা বয়ে এনেছে। সকলের সহযোগিতা ও চেষ্টায় আমরা আরো অনেকদূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
আমরা কৃতজ্ঞ মোংলা উপজেলার সকল সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে বলেই আজ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশে চতুর্থ অবস্থানে চলে এসেছে। মোংলা সর্বস্তরের জনগনের সহযোগিতায় একটি জনবান্ধব হাসপাতালে রূপান্তরিত করার প্রত্যাশাও ব্যাক্ত করেন এই কর্মকর্তা
উল্লেখ্য, এপ্রিল ২০২৫ এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা ১৩ তম এবং মে ২০২৪ এ অবস্থান ছিলো ৯০ তম।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স 

আপডেট সময় ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫