স্মার্ট সেচে নতুন পথ দেখাচ্ছে ড্রিপ ইরিগেশন বিডি

কৃষিতে পানির অপচয় কমাতে সেন্সর ও আইওটি (IoT) প্রযুক্তিনির্ভর সেচব্যবস্থা নিয়ে কাজ করছে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড। মাইক্রো ইরিগেশনের সঙ্গে এসব প্রযুক্তির সমন্বয়ে কৃষকদের জন্য আধুনিক সেচসেবা তৈরি করছে প্রতিষ্ঠানটি।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাহেরা, চেয়ারম্যান কামরুন্নাহার এবং পরিচালক মোঃ ফরিদুল হাসান। নিজস্ব প্রোডাকশন লাইন, আইওটি সংযোজন ও প্রকৌশলীদের একটি দল নিয়ে বিদেশি প্রযুক্তির সঙ্গে স্থানীয় সক্ষমতা মেলানোর চেষ্টা করছে তারা।

প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রচলিত সেচব্যবস্থায় অনেক সময় ফসলের প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার হয়। সেন্সর ও আইওটির মাধ্যমে জমির আর্দ্রতা, আবহাওয়া ও ফসলের চাহিদা বিবেচনা করে সেচ নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) মোঃ রিয়াজ উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন, পানির সংকট ও উৎপাদন খরচ বাড়ায় কৃষকের এমন প্রযুক্তি দরকার, যা পানি ও খরচ দুটোই বাঁচায়। তাঁর মতে, এতে অতিরিক্ত পানি ব্যবহারের ঝুঁকি কমে এবং কৃষি ব্যবস্থাপনা আরও তথ্যনির্ভর হয়।

ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সব বিভাগ ও গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক জেলায় কার্যক্রম ছড়িয়ে দেওয়া এবং ধান চাষে সেন্সরভিত্তিক অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) প্রযুক্তি নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে নিজস্ব পেটেন্টভিত্তিক পণ্য উন্নয়নশীল দেশে রপ্তানি এবং পাঁচ বছরের মধ্যে মাইক্রো ইরিগেশন প্রযুক্তি আরও ব্যাপকভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যও ঠিক করেছে তারা।

প্রতিষ্ঠানটি জানায়, নগর কৃষি মেলা থেকে দুটি পুরস্কার পেয়েছে তারা। এ ছাড়া স্টার্টআপ ইনোভেশন ফান্ড থেকে ১০ লাখ টাকা এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে ৫০ লাখ টাকার অনুদান মিলেছে। সরকারি অর্থায়নের প্রকল্পে লিড কন্ট্রাক্টর হিসেবে টেন্ডারে অংশ নেওয়ার অনুমোদনের পাশাপাশি ব্র্যাক, পিকেএসএফ, কেয়ারসহ দেশি-বিদেশি একাধিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬%

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্মার্ট সেচে নতুন পথ দেখাচ্ছে ড্রিপ ইরিগেশন বিডি

আপডেট সময় ০৬:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬