শিরোনাম :
ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস

  • বাসস
  • আপডেট সময় ০১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 5

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ (বাসস): বিশ্বজুড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ১০ নভেম্বর পালিত হয় বিশ্ব বিজ্ঞান দিবস। এবারও নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর উদ্যোগে পালিত এই দিবসের মূল লক্ষ্য তিনটি: বিজ্ঞান ও সমাজের সম্পর্ক জোরদার করা, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে মানুষকে উৎসাহিত করা এবং টেকসই উন্নয়নে বিজ্ঞানের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

এবারের প্রতিপাদ্য

২০২৬ সালের প্রতিপাদ্য ‘কমন গ্রাউন্ড থ্রু সায়েন্স ডিপ্লোম্যাসি’, বাংলায় যার অর্থ ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও সংলাপ প্রতিষ্ঠায় বিজ্ঞানের ভূমিকাকে সামনে আনা হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান কাউন্সিলও এ বছর বিজ্ঞান কূটনীতির মাধ্যমে সীমান্ত পেরিয়ে সহযোগিতা ও সংলাপ বাড়ানোর ওপর জোর দিয়েছে।

বিজ্ঞান কূটনীতি বলতে বোঝায়, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক আস্থা তৈরি এবং অভিন্ন বৈশ্বিক সমস্যার সমাধানে বৈজ্ঞানিক গবেষণা, তথ্য-উপাত্ত ও জ্ঞান বিনিময়কে কাজে লাগানো। রাজনৈতিক বা কূটনৈতিক মতপার্থক্য থাকলেও বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগের সেতু গড়তে পারেন।

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, মহামারি, সংক্রামক রোগ, সমুদ্রদূষণ, জ্বালানি নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় কোনো একটি দেশের একক চেষ্টায় সামলানো সম্ভব নয়। তাই দেশগুলোর মধ্যে গবেষণা, প্রযুক্তি ও অভিজ্ঞতার আদান-প্রদান দরকার। বিজ্ঞান কূটনীতি সেই সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে।

দিবসটির পেছনের গল্প

১৯৯৯ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞান ও সমাজের সম্পর্ক জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ১০ নভেম্বরকে ‘বিশ্ব বিজ্ঞান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বজুড়ে দিবসটি উদযাপিত হয়।

ইউনেস্কোর মতে, দিবসটির উদ্দেশ্য শান্তিপূর্ণ ও টেকসই সমাজ গঠনে বিজ্ঞানের ভূমিকা নিয়ে জনসচেতনতা বাড়ানো, জ্ঞান বিনিময় ও বৈজ্ঞানিক সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক সংহতি জোরদার করা এবং সমাজের কল্যাণে বিজ্ঞান ব্যবহারে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অঙ্গীকার নতুন করে দৃঢ় করা। বিজ্ঞানচর্চার প্রতিবন্ধকতা ও গবেষণার চ্যালেঞ্জ তুলে ধরে বৈজ্ঞানিক উদ্যোগের প্রতি সমর্থন বাড়ানোও এর অন্যতম লক্ষ্য।

দৈনন্দিন জীবনে বিজ্ঞান

বিজ্ঞান এখন আর কেবল গবেষণাগার, বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞানীদের গণ্ডির বিষয় নয়। খাদ্যনিরাপত্তা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ, শিল্প, পরিবেশ, জ্বালানি, অর্থনীতি ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞান মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিরও অন্যতম প্রধান চালিকাশক্তি। তবে এর সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং অপব্যবহার ঠেকানোও সমান জরুরি।

বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি বিশেষ তাৎপর্যপূর্ণ। জনসংখ্যার চাপ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, কৃষিজমির সীমাবদ্ধতা, খাদ্যনিরাপত্তা, নগরায়ণ, পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক পরিকল্পনা অপরিহার্য।

কৃষিতে উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি, রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন পদ্ধতি, শিল্পে প্রযুক্তির প্রয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্যে গবেষণার গুরুত্ব আরও বেশি। সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ, নতুন ওষুধ ও টিকা উদ্ভাবন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে গবেষণা ও প্রযুক্তির কার্যকর ব্যবহার প্রয়োজন। পাশাপাশি চিকিৎসাসেবায় প্রযুক্তির সুবিধা শহর ও গ্রামের মানুষের কাছে সমানভাবে পৌঁছানোও জরুরি।

নতুন চ্যালেঞ্জ

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে কিছু নতুন সমস্যাও দেখা দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সাইবার নিরাপত্তার ঝুঁকি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন, ভুয়া বৈজ্ঞানিক তথ্যের প্রচার ও প্রযুক্তিগত বৈষম্য এর মধ্যে উল্লেখযোগ্য। এসব ঝুঁকি সামলাতে গবেষণার পাশাপাশি নৈতিকতা, জবাবদিহি ও জনসচেতনতা নিশ্চিত করা দরকার।

দিবসটির তাৎপর্য শুধু একটি দিন উদযাপনে সীমাবদ্ধ নয়। বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানো, গবেষণায় বিনিয়োগ বাড়ানো, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলা এবং আবিষ্কারের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারেই এর প্রকৃত সার্থকতা। বিজ্ঞান যদি মানুষের মধ্যে বিভেদ কমিয়ে সহযোগিতা বাড়াতে পারে, তবে তা কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নেরও শক্ত ভিত হয়ে উঠতে পারে।

সূত্র: বাসস

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওপেনার সংকটে নতুন পরীক্ষা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস

আপডেট সময় ০১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬