শিরোনাম :
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে ‘লাভলী পরিবহন’-এর একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে বাসে আগুনের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয়। ইউনিট দুটি সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

অগ্নিসংযোগের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করানো লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। চারদিকে ছড়িয়ে পড়ছে ধোঁয়া।

এর আগের দিন, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

একই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী, মিরপুর, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মালিবাগে সিআইডির প্রধান কার্যালয় এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় ০৭:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬