হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের সামনে নতুন প্রস্তাব তুলে ধরেছে ইরান। প্রস্তাব বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রস্তাবের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রকে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। সেগুলো কার্যকর হলে পরদিন থেকেই হরমুজ প্রণালিতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু করা সম্ভব।
একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ।
আরাগচির ভাষ্য অনুযায়ী, কাতারের মধ্যস্থতায় আলোচনার মধ্য দিয়ে এই পরিকল্পনা তৈরি হয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরান সাত দিনের যে পরিকল্পনা দিয়েছিল, নতুন প্রস্তাবের ভিত্তি হিসেবে সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : 



















