শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা দুটি হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুর চিত্র

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দুই হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন এই মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হলো।

মাসওয়ারি হিসাবে নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৪৪ জন। অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা যান।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।

হামের পরিস্থিতি

রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রকাশিত হাম-বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২২৫ শিশু। এর মধ্যে ৮৭ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত, বাকি এক হাজার ১৩৮ জন উপসর্গজনিত রোগী। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১১৪ শিশু, আর ছাড়পত্র পেয়েছে ৭৯২ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৭৭ শিশু। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন। সব মিলিয়ে এই সময়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৮২ শিশুর। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৮৪০ এবং নিশ্চিত রোগী ২৪ হাজার ৪৪২ জন। হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ ১২ হাজার ৯৭৯ জন, যাদের মধ্যে দুই লাখ চার হাজার ৪৯ জন বাড়ি ফিরেছে।

আগের বছরগুলোর হিসাব

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন, মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের, আর হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় ০৬:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬