শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই

বিদেশে চিকিৎসার প্রয়োজনে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাঠানো যাবে। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও সহজ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মে এসব পরিবর্তনের কথা তাতে জানানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এডি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

পড়াশোনার ক্ষেত্রেও মিলেছে নতুন সুবিধা। আগে স্কুল পর্যায়ের পড়াশোনার খরচ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগত। নতুন নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য এডি ব্যাংকগুলো পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ আছে কি না, তা যাচাই করে নিতে হবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও পড়াশোনাসহ বিভিন্ন খাতে ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে। এ কারণে বাংলাদেশে বসবাসকারী নাগরিকেরা বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা আনবেন, তা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে চাইলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজেতে ঘোষণা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে বিদ্যমান অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই

আপডেট সময় ০৬:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬