শিরোনাম :
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাঁদের বিয়ে হয়েছে।

গোপন রাখার কারণ

এত দিন বিয়ের খবর কেন প্রকাশ করা হয়নি, সে ব্যাখ্যাও দিয়েছেন আসাদ। তাঁর দাবি, সমাজে প্রচলিত নানা ট্যাবু ভাঙার ইতিবাচক উদ্দেশ্য থেকেই পরিকল্পিতভাবে বিষয়টি সামনে আনা হয়েছিল।

আসাদ জানান, মানুষ যেন সম্পর্কের আভাস পায়, সে জন্য ইচ্ছা করেই কিছু সূত্র রাখা হয়েছিল। এর মধ্যে ছিল পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অন্যকে অনুসরণ করা। পরে ছবি আড়াল করে এবং কিছুটা পেছনে সরে গিয়ে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেছেন তাঁরা।

তাঁর মতে, ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে যাঁরা বাড়তি আগ্রহ দেখান, বিশেষ করে ধর্মান্ধ ও উগ্র জাতীয়তাবাদী মনোভাবের মানুষ, তাঁদের প্রচলিত চিন্তায় নাড়া দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

যে আইনে বিয়ে

বিয়ের আইনি প্রক্রিয়া নিয়ে আসাদ বলেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে বিয়ে সম্পন্ন করতে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হয়নি।

পারশার পরিবার প্রসঙ্গে

পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ। তাঁর ভাষ্য, পারশা বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারে অত্যন্ত আদরের। তাঁর বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। আসাদের মতে, তিনি একজন ভালো মানুষ। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। আসাদ বলেন, পারশার পেশাগত অর্জন ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই তিনি একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার

কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন আসাদ। তাঁর দাবি, তিনি বা পারশা কেউই কোনো দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তাঁরা অর্থ বা অনুদানও নেননি।

জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। আসাদের ভাষ্য, আন্দোলনের সময় পারশা ছিলেন ‘পোস্টার গার্ল’ এবং ‘চলো ভুলে যাই’ গানটির সঙ্গেও তাঁর গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা ছিল। ৫ আগস্টের পর ক্ষমতার প্রতি আকৃষ্ট না হয়ে পারশা জুলাইপন্থিদের সঙ্গেই যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

ধর্ম ও অপপ্রচার নিয়ে বক্তব্য

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসাদ বলেন, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাও তাঁর পছন্দ নয়। তাঁর মতে, সমাজে ভালো মানুষের পাশাপাশি ভালো নাস্তিক ও ধার্মিক, দুই ধরনের মানুষই আছেন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন আসাদ। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি নারীদের প্রতি শালীনতা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

আপডেট সময় ০১:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬