শিরোনাম :
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন,কে এই জেনিফার ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজালাল সেতু এলাকায় নদী থেকে মরদেহ দুটি তোলা হয়।

মৃত নারীর নাম মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩)। তাঁর মেয়ের নাম জয়শ্মিতা বিশ্বাস শ্রী।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস শ্রীমঙ্গলে টিএমএইচে চাকরি করেন। মঙ্গলবার বিকেলে মা ও মেয়ে বাসা থেকে বেরিয়ে যান। বিষয়টি প্রথমে নজরে আসে অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাঁদের ছেলের। সে-ই বাবাকে খবর দেয়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় ১০ ঘণ্টা পর নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আশরাফুল ইসলাম বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুলিশের ধারণা, সেই দুশ্চিন্তা থেকেই তিনি মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

জীবন বিশ্বাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁর স্ত্রী মেয়েকে রক্ত দিয়ে বাসায় ফেরেন। তখন তাঁর সঙ্গে শাশুড়িও ছিলেন। পরে মেয়েকে বাসায় রেখে শাশুড়ি নিজের বাড়িতে চলে যান। খবর পেয়ে জীবন বিশ্বাস কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ

আপডেট সময় ০১:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬