শিরোনাম :
ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

ভারতে দোতলা বাসের সঙ্গে দুধ ভর্তি ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৮

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের উন্নাওতে একটি দুধ ভর্তি ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী দোতলা বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। আজ বুধবার (১০ জুলাই) ভোরে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিহারের সীতামারহি থেকে দিল্লি যাওয়ার সময় লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাসটি পেছন থেকে দুধের ট্যাংকারকে ধাক্কা দেয়। পুলিশ জানায়, দুটি যানের মধ্যে ধাক্কা এত জোরে লাগে যে, যাত্রীরা গাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, মাটিতে পড়ে আছে মরদেহ, ধাতু ও কাঁচের টুকরো এবং ধ্বংস হওয়া বিভিন্ন জিনিসপত্র।

উন্নাও জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি বলেন, ‘আজ ভোর সোয়া ৫টার দিকে বিহারের মতিহারী থেকে আসা একটি বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছে এবং আরও ১৯ জন আহত হয়েছে।’

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ট্র্যাজেডির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের প্ররিবারের জন্য দুই লাখ এবং প্রত্যেক আহতের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

আরো পড়ুন : গাজার স্কুলে আবারো ইসরায়েলি হামলা; নিহত ২৯

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওপেনার সংকটে নতুন পরীক্ষা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতে দোতলা বাসের সঙ্গে দুধ ভর্তি ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৮

আপডেট সময় ১২:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪