শিরোনাম :
বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে চান ডেসটিনির রফিকুল আমীন শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের সোমবার থেকে নিবন্ধন ছাড়া সড়কে নামতে পারবে না ই-রিকশা পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে : এএফইডি হ্যাকিংয়ে বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, ৯০ শতাংশই উদ্ধার ৩০ হাজার টাকার দাবিতে কর্মবিরতি, উত্তপ্ত গাজীপুর ও মিরপুর, আশুলিয়া ভৌগোলিক সীমা ছাড়াই তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ দিলেন মোজতবা খামেনি আশুলিয়ায় মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ লংমার্চ নয়, সংবিধান সংস্কারে আলোচনার টেবিলে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষ : যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় সিয়াম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সামনে তাকে নিয়ে যান কয়েকজন। তবে পথেই সিয়ামের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে লাশ নিয়ে ফিরে যান তারা।

সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানে কাজ করতেন। তিনি মাতুয়াইলে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা রাসেল বলেন, সিয়াম বাসায় যাওয়ার সময় হানিফ ফ্লাওয়ারে পৌঁছালে সেখানে সংঘর্ষের মধ্যে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ থেকে ছোড়া গুলি তার গায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা গেছে। সেজন্য লাশ বাসায় নিয়ে যাচ্ছি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালের নিয়ে আসেন তার স্বজনরা। কিন্তু সিয়াম ইতোমধ্যে মারা গেছে বুঝতে পেরে তারা আবার ফিরে যান।

আরো পড়ুন : নিহত সাঈদের পরিবারের পাশে বুয়েটের শিক্ষার্থীরা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে পীরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

লংমার্চ নয়, সংবিধান সংস্কারে আলোচনার টেবিলে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষ : যুবক নিহত

আপডেট সময় ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪