শিরোনাম :
তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন জলবায়ু সংকট,রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিন্ন ৫টি করে প্রস্তাব প্রধানমন্ত্রীর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে বেশি কীটনাশক জাতিসংঘে ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

নরসিংদীতে শিক্ষককে পেটাতে লাখ টাকার বাজেট

নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক কলেজ শিক্ষক আহত হয়েছেন।
গত বুধবার দুপুরে উপজেলার ওয়ারিশ আলী মার্কেটের পাশে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. সজীব।
আহত হারুনুর রশিদ শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি উপজেলার পূবেরগাঁও গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হারুনুর রশিদ বলেন, “দুপুর ১টার দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। পথে অচেনা দুই যুবক আমার পথ রোধ করে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় এবং মারপিট করতে থাকে।
“এ সময় হামলাকারীরা বলতে থাকে, ‘তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এক লাখ টাকার বাজেট হয়েছে।’ আমাকে জখম করে তারা পালিয়ে যায়।”
খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী শিক্ষক।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘে ভাষণে ইরানকে 'নিশ্চিহ্ন' করার হুঁশিয়ারি ট্রাম্পের

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নরসিংদীতে শিক্ষককে পেটাতে লাখ টাকার বাজেট

আপডেট সময় ০৫:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪