শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

মোংলায় জমি দখলের অভিযোগ, প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার

মোংলা প্রতিনিধি
 মোংলায় ১৫৬ শতকের একটি চিংড়ি ঘেরের জমি দখল করে নিয়েছে দূস্কৃতিকারীরা। এসময় ওই জমির মালিক হাসেম ফকিরকে বেধড়ক পিটিয়ে তার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়। এসময় তার কাছে চার লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। হাসেম ফকির খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হামলাকারীদের ভয়ে তার পরিবার বাড়ী ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তার জামাই হাসান কবিরাজ।
সোমবার (১২ আগষ্ট)  বেলা ১১ টায় মোংলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এদিন তিনি আরও বলেন, তার শ্বশুর হাসেম ফকির কয়েক দশক ধরে মোংলা শহরে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছিলেন। কিন্তু গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর সোমবার (১২ আগষ্ট) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাই নগর এলাকায় তার শ্বশুরকে মারধরসহ বাড়ীঘর ভাংচুর চালিয়ে তিন বিঘার ১৫৬ শতকের চিংড়ি ঘেরের জমি দখলে নেয় সেলিম, হালিম, শাহীন, সুমন, মজিবর ও মাসুমসহ ২০/২৫ জনের একদল দূস্কৃতিকারীরা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা সবাই মোংলার কানাইনগর এলাকার বাসিন্দা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
হাসান কবিরাজ আরও বলেন, হামলা ভাংচুর চালিয়ে যাওয়ার সময় তার শ্বশুরের পরিবারকে বাড়ী ছেড়ে দিতে হুমকি দেয়। বাড়ী না ছাড়লে আগুন ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হামলাকারীরা হুমকি দেয়। এ অবস্থায় হাসেম ফকিরের পরিবার বাড়ী ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় মোংলা থানায় ৮ জনকে আসামি করে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় জমি দখলের অভিযোগ, প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার

আপডেট সময় ০৭:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
মোংলা প্রতিনিধি
 মোংলায় ১৫৬ শতকের একটি চিংড়ি ঘেরের জমি দখল করে নিয়েছে দূস্কৃতিকারীরা। এসময় ওই জমির মালিক হাসেম ফকিরকে বেধড়ক পিটিয়ে তার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়। এসময় তার কাছে চার লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। হাসেম ফকির খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হামলাকারীদের ভয়ে তার পরিবার বাড়ী ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তার জামাই হাসান কবিরাজ।
সোমবার (১২ আগষ্ট)  বেলা ১১ টায় মোংলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এদিন তিনি আরও বলেন, তার শ্বশুর হাসেম ফকির কয়েক দশক ধরে মোংলা শহরে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছিলেন। কিন্তু গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর সোমবার (১২ আগষ্ট) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাই নগর এলাকায় তার শ্বশুরকে মারধরসহ বাড়ীঘর ভাংচুর চালিয়ে তিন বিঘার ১৫৬ শতকের চিংড়ি ঘেরের জমি দখলে নেয় সেলিম, হালিম, শাহীন, সুমন, মজিবর ও মাসুমসহ ২০/২৫ জনের একদল দূস্কৃতিকারীরা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা সবাই মোংলার কানাইনগর এলাকার বাসিন্দা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
হাসান কবিরাজ আরও বলেন, হামলা ভাংচুর চালিয়ে যাওয়ার সময় তার শ্বশুরের পরিবারকে বাড়ী ছেড়ে দিতে হুমকি দেয়। বাড়ী না ছাড়লে আগুন ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হামলাকারীরা হুমকি দেয়। এ অবস্থায় হাসেম ফকিরের পরিবার বাড়ী ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় মোংলা থানায় ৮ জনকে আসামি করে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরো পড়ুন : মোংলায় মেয়র- কাউন্সিলরা পৌরসভায় কবে আসবেন? 

Share this news as a Photo Card