শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

মাংকিপক্স ঝুঁকিতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
ভাইরাসজনিত রোগ ‘ মাংকিপক্স’ এর ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মধ্যে দেশের বিমান বন্দরগুলোতে যে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, বন্দরের জন্য সে ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি সোমবার দুপুরে  বলেন, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশংকায় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে এই বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সাথে নৌ পরিবহন মন্ত্রনালয় এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’ কে চিঠি দেওয়া হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের। একই সাথে বন্দরে জরুরি আইসোলিউসিনের ব্যাবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
এদিকে মাংকিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিক্যাল টিমও এই রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মেডিক্যাল টিমের প্রধান পোর্ট হেলথের উপ পরিচালক ডাঃ শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ ছড়িয়ে যেতে না পারে সেজন্য তারা যাবতীয় কাজ করছেন। তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯ টি স্থল বন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মাংকিপক্স ঝুঁকিতে মোংলা বন্দরে সতর্কতা, মেডিকেল টিম গঠন

আপডেট সময় ০৬:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
ভাইরাসজনিত রোগ ‘ মাংকিপক্স’ এর ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মধ্যে দেশের বিমান বন্দরগুলোতে যে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, বন্দরের জন্য সে ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি সোমবার দুপুরে  বলেন, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশংকায় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে এই বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সাথে নৌ পরিবহন মন্ত্রনালয় এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’ কে চিঠি দেওয়া হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের। একই সাথে বন্দরে জরুরি আইসোলিউসিনের ব্যাবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
এদিকে মাংকিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিক্যাল টিমও এই রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মেডিক্যাল টিমের প্রধান পোর্ট হেলথের উপ পরিচালক ডাঃ শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ ছড়িয়ে যেতে না পারে সেজন্য তারা যাবতীয় কাজ করছেন। তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯ টি স্থল বন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।
আরো পড়ুন : মোংলায় দেয়ালে দেয়ালে নতুন স্বাধীনতার গ্রাফিতি করছে শিক্ষার্থীরা 

Share this news as a Photo Card