শিরোনাম :
ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

দেশে আরও ৮ হাজার রোহিঙ্গা এসেছে:পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাত থেকে বাঁচতে সম্প্রতি আরও প্রায় আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন করে আর যেন কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নীতিগতভাবে নতুন কোনো প্রবেশকে স্বাগত না জানানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও এভাবে বলা বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি।

মো. তৌহিদ বলেন, ‘আমার কাছে তথ্য আছে প্রায় আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে।’ আরও বলেন, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং এটি উপদেষ্টা পরিষদেও আলোচনা করা যেতে পারে। কোনো সীমান্ত সিল করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে এবং এটি প্রতিরোধ করতে হবে।’

হোসেন বলেন, মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করা কঠিন হওয়ার কথাও স্বীকার করেন তিনি।

প্রত্যাবাসন সংক্রান্ত প্রশ্নের জবাবে হোসেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সুবিধার্থে রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ চ্যানেলের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি এটাই এগিয়ে যাওয়ার পথ, তবে রাষ্ট্রীয় পর্যায়ে কতটুকু করা যায় তা আমাদের মূল্যায়ন করতে হবে।’

এর আগে বাংলাদেশে আশ্রয় নিয়ে বসবাসকারী রোহিঙ্গাদের তাদের নিজ দেশে মিয়ানমারে স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সহযোগিতা কামনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় সোমবার হাইকমিশনার গ্র্যান্ডি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে অভিনন্দন জানান।

ইউএনএইচসিআর প্রধান নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন। গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে জানান, তিনি এ বছরের অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

সাত বছর আগে ২০১৭ সালের ২৫ আগস্ট প্রায় সাত লাখ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

আরো পড়ুন : মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওপেনার সংকটে নতুন পরীক্ষা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশে আরও ৮ হাজার রোহিঙ্গা এসেছে:পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪