সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।’

জানা গেছে, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় নাঈমুর রহমান দুর্জয়ের মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

প্রথম কোনো মামলায় সাজা পেলেন শেখ হাসিনা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫