শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

ত্বকের ধরন না জেনে সানস্ক্রিন ব্যবহারে বড় ক্ষতি

বর্তমানে সবাই ত্বক সম্পর্কে বেশ সচেতন। অনেকেই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করেন। তাই বাজারে জেল, ওয়াটার কিংবা ক্রিম বেসড অনেক ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। তবে আমাদের প্রত্যেকের ত্বকের ধরন ভিন্ন।

তাই ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেয়া জরুরি। আপনার ত্বকে কোন সানস্ক্রিন প্রয়োজন, তা না জেনে ব্যবহার করলে ত্বকের সুরক্ষার বিপরীতে ত্বকের ক্ষতি হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার না করলে কী কী সমস্যা হতে পারে-

১. ব্রণ বাড়তে পারে
তৈলাক্ত ত্বকে ওয়াটারপ্রুফ ও ঘন ক্রিম বেসের সানস্ক্রিন ব্যবহার না করাই ভালো। এ ধরনের সানস্ক্রিন ত্বকের রোমকূপ বন্ধ করে দেয়, ফলে ব্রণ, ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস বেড়ে যায়। তাই তৈলাক্ত ত্বকে হালকা জেল বা ওয়াটার বেস সানস্ক্রিন ব্যবহার করলে ব্রণের সমস্যা কম হবে।

২.চোখে অস্বস্তি সৃষ্টি করতে পারে
সানস্ক্রিন মুখে মাখার সময় যেন চোখে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সানস্ক্রিন চোখে গেলে তীব্র জ্বালা, পানি পড়া বা লালচে ভাব হতে পারে। অনেক সময় ঘামের সঙ্গে সানস্ক্রিন গড়িয়ে চোখে ঢুকলেও একই সমস্যা দেখা দিতে পারে। তাই চোখের চারপাশে সানস্ক্রিন ব্যবহারের সময়ে সতর্ক থাকতে হবে।

৩. অ্যালার্জির সমস্যা বৃদ্ধি করতে পারে
সানস্ক্রিনে ব্যবহৃত অ্যাভোবেনজোন বা অক্টোক্রিলিন রাসায়নিক উপাদানগুলো সংবেদনশীল ত্বকে অ্যালার্জি, চুলকানি বা লালচে ফুসকুড়ি সৃষ্টি করতে পারে। তাই যাদের ত্বক খুব স্পর্শকাতর, তাদের সানস্ক্রিন ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। না হলে অল্প পরিমাণ সানস্ক্রিন হাতে বা কানের পাশে ব্যবহার করে দেখে নিতে হবে, কোনো প্রতিক্রিয়া হয় কিনা। যদি সমস্যা দেখা দেয়, তাহলে ওই সানস্ক্রিন ব্যবহারে বিরত থাকতে হবে।

৪. ত্বকের শুষ্কতা বাড়াতে পারে
অনেক সানস্ক্রিনে অ্যালকোহল থাকে, যা শুষ্ক ত্বককে আরও শুষ্ক করে ফেলে। ফলে ত্বক খসখসে হয়ে যায়। যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এ ধরনের সানস্ক্রিন সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজিং উপাদানসমৃদ্ধ ক্রিম বেস সানস্ক্রিন ব্যবহার করলে ভালো। এতে ত্বক সুরক্ষার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

৫. হরমোনে প্রভাব ফেলতে পারে
কিছু সানস্ক্রিনে ‘অক্সিবেনজোন’ নামের উপাদান থাকে। যা শরীরের হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মায়েদের এই উপাদানের সানস্ক্রিন ব্যবহার না করাই ভালো। চাইলে এ সময়টাতে মিনারেল বা ন্যাচারাল বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

সূত্র: মেডিকেল নিউজ টুডে,মেয়ো ক্লিনিক, হেলথলাইন

ত্বকের যত্নে বাদাম

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ত্বকের ধরন না জেনে সানস্ক্রিন ব্যবহারে বড় ক্ষতি

আপডেট সময় ১০:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫