শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সেনা নয়, দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করছে: সিইসি মেয়েদের উপবৃত্তি পুনর্বহাল নিয়ে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর চালু হলো ‘ঘুষ.সাইট’–দুই দিনে ৮০৪ অভিযোগে ঘুষের অঙ্ক ১৩ কোটি ৬৫ লাখ টাকা তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, ৬১ হাজার শ্রমিকের চাকরিহীনতা রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ, যে তথ্য দিল ফরেনসিক বিভাগ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ১০ জন খালাস আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি সার্ক শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুঠোফোনে অবৈধ ঋণ অ্যাপের ভয়ংকর ফাঁদ ইয়াবা সেবনে বাধা একে একে চারজনকে হত্যা: পুলিশ

ইউরোপে সাইবার বিভ্রাটে উড়োজাহাজ চলাচলে অচলাবস্থা

লন্ডনের হিথ্রো বিমানবন্দর। এএফপির ফাইল ছবি

সাইবার বিভ্রাটের কারণে ব্রাসেলস, বার্লিন ও লন্ডনের হিথ্রো বিমানবন্দরসহ ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় অচলাবস্থা দেখা দিয়েছে। কলিন্স এরোস্পেস নামের বিমানবন্দর পরিষেবা প্রদানকারী সংস্থা জানিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) ‘সাইবার-সংক্রান্ত বিভ্রাটের’ কারণে এয়ারলাইন্সগুলোর চেক-ইন ও ব্যাগেজ ড্রপ ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। এর ফলে ফ্লাইটগুলোর ওঠা-নামায় দেরি হচ্ছে। খবর এএফপির।

একাধিক ব্যস্ত ইউরোপীয় বিমানবন্দর এমন সাইবার বিভ্রাটের শিকার হওয়ার খবর দিয়েছে। ফ্লাইটের দেরি ও বাতিল হওয়ার বিষয়ে সতর্ক করার পর কলিন্স এরোস্পেস জানায়, তারা কিছু নির্দিষ্ট বিমানবন্দরে তাদের এমইউএসই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে সাইবার সম্পর্কিত জটিলতার বিষয়ে জানতে পেরেছে।

কলিন্স এরোস্পেস আরও জানায়, সাইবার বিঘ্নের এই ঘটনার প্রভাব পড়েছে ইলেকট্রনিক কাস্টমার চেক-ইন ও ব্যাগেজ ড্রপের কাজগুলোর ওপর। তবে এই প্রক্রিয়াটি ম্যানুয়াল চেক-ইন কার্যক্রমের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব।

ব্রাসেলস বিমানবন্দর জানায়, শুক্রবার রাতে ‘সাইবার-আক্রমণে’র কারণে সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার পর অন্তত ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ১৭টি ফ্লাইট ছাড়তে এক ঘণ্টারও বেশি দেরি হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ব্রাসেলস বিমানবন্দরে শুধু ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং কার্যক্রম চলছে। বিমানবন্দরটি শনিবার যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সগুলোর সঙ্গে তাদের ফ্লাইটের অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শও দিয়েছে।

ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর লন্ডনের হিথ্রো জানায়, তাদের চেক-ইন এবং বোর্ডিং সিস্টেম কারিগরি সমস্যার শিকার হয়েছে এবং এর কারণে যাত্রীদের বিমানবন্দর ছাড়তে দেরি হচ্ছে। এখানকার চেক-ইন ও বোর্ডিং ব্যবস্থা কলিন্স এরোস্পেসের মাধ্যমে পরিচালিত হয়।

এ ছাড়া বার্লিন বিমানবন্দরের ওয়েবসাইটে একটি ব্যানার লেখা রয়েছে, সিস্টেম প্রদানকারী সংস্থার কারিগরি সমস্যার কারণে ইউরোপজুড়ে চেক-ইনে অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে।

ট্রাম্প-স্টারমার বৈঠকের পাঁচটি মূল দিক

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

তালের পিঠা-পুলি খেয়ে বুক জ্বালা? হজমের সমস্যা এড়ানোর সহজ উপায়

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইয়াবা সেবনে বাধা একে একে চারজনকে হত্যা: পুলিশ

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইউরোপে সাইবার বিভ্রাটে উড়োজাহাজ চলাচলে অচলাবস্থা

আপডেট সময় ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫