শিরোনাম :
কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিতে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে ‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা বড় ধরনের যুদ্ধে বিদ্যুৎ ছাড়াই ৯০ দিন টিকবে মার্কিন ঘাঁটি মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা

মরক্কোতে জেন-জি বিক্ষোভ; নিহত দুই

বুধবার বিক্ষোভের সময় আগুনে পুড়ে যাওয়া একটি ভবন। ছবি : এএফপি

মরক্কোতে কয়েক দিন ধরে চলা জেন-জি বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় কর্মকর্তাদের গুলিতে তারা নিহত হন। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলা এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উত্তর আফ্রিকার এই দেশটিতে ৬ষ্ঠ দিনের মতো জেন-জি বিক্ষোভ চলছে। উন্নত সামাজিক পরিষেবা এবং দুর্নীতির মোকাবিলার দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ‘জেন-জেড ২১২’ নামে একটি গোষ্ঠী অনলাইনে এই বিক্ষোভের ডাক দেয়। ২০৩০ ফুটবল বিশ্বকাপের জন্য বিপুল বিনিয়োগ করা হলেও অনেক স্কুল ও হাসপাতালে অর্থের অভাব রয়েছে; এ নিয়ে তারা ক্ষুব্ধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিক্ষোভের চতুর্থ রাতে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। সে রাতে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। এতে ২৬৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২৩ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মঙ্গলবার রাতে মলোটভ ককটেল ও পাথর ছোড়ার অভিযোগে ৪০৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ১৪২টি গাড়ি এবং ২০টি ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এবং আল-জাজিরার যাচাইকৃত ভিডিওগুলোতে ক্ষতিগ্রস্ত এটিএম এবং একটি লুট হওয়া ব্যাংক ভবন দেখা গেছে।

জেন জি আন্দোলনে এবার মাদাগাস্কারের সরকার পতন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নানা আয়োজনে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উৎযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মরক্কোতে জেন-জি বিক্ষোভ; নিহত দুই

আপডেট সময় ০৫:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫