শিরোনাম :
গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরী মণিকে ছাপিয়ে শীর্ষে সাকিব

সাকিব আল হাসান ও পরী মণি। ছবি : সাকিব ও পরী মণির ভেরিফায়েড ফেসবুক পেজ

সাকিব আল হাসান—শুধু বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় নয় , তাকে রেকর্ডের বরপুত্রও বলা হয়। কারণ, তার নামের পাশে আছে বহু রেকর্ড। কেউ আবার তাকে রেকর্ড ভাঙা-গড়ার কারিগরও বলে থাকেন। সাকিব এবার মাঠের বাইরের এক রেকর্ডেও শীর্ষে।

সাকিব আল হাসানের জনপ্রিয়তা ঠিক কতটা? এমন প্রশ্নের জবাব দেওয়া বেশ কঠিন। তবে, সাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখলে তার কিছুটা ধারণা পাওয়া যায়। বর্তমানে ফেসবুকে বাংলাদেশের সর্বোচ্চ ফলোয়ার বাঁহাতি এই অলরাউন্ডারের। তার ভেরিফায়েড পেজে অনুসারী ছাড়িয়েছে এক কোটি ৬০ লাখ।

ব্যক্তিগতভাবে এত ফলোয়ার বাংলাদেশে আর কারও নেই। তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন বিনোদন জগতের আলোচিত অভিনেত্রী পরী মণি। ফেসবুকে পরীমণির ফলোয়ার এক কোটি ৫০ লাখের কোটায়। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পর্যন্ত সাকিবের চেয়ে অনুসারী সংখ্যায় এগিয়ে ছিলেন পরী মণি। তবে গতকাল শুক্রবার (২৫ আগস্ট) পরী মণিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন সাকিব।

বিশ্বে এখন পর্যন্ত জনপ্রিয় তারকাদের ভেতর সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬ কোটি ৫০ লাখ। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির ফেসবুকে ফলোয়ার ১১ কোটি ৫০ লাখ। আর নেইমার জুনিয়রের নয় কোটি ১০ লাখ। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা পাঁচ কোটি ১০ লাখ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পরী মণিকে ছাপিয়ে শীর্ষে সাকিব

আপডেট সময় ০৪:৩০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩