কক্সবাজারে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমে ফিরেছে নেহাল, রোকেয়া

হঠাৎ করেই কক্সবাজারে দেখা গেল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা কাজল আরেফিন অমি ও তার দলের পোস্ট করা ছবি ও রিলস দেখে দর্শকরা ভেবেছিলেন—তাহলে কি কাবিলা, পাশা, হাবু, নেহাল কিংবা জাকিররা সমুদ্রপাড়ে নতুন গল্প নিয়ে ফিরছেন?

আসলে বিষয়টা অন্য রকম। নাটকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ‘ব্যাচেলর ভাইব’ নামে বিশেষ একটি কনটেন্টের শুটিংয়ের জন্যই টিম কক্সবাজারে গিয়েছিল। অপ্পো এ সিক্স প্রো’র সৌজন্যে নির্মিত এই কনটেন্টের শুটিং চলে তিন দিন। এখানে প্রথমবারের মতো একজন নারী চরিত্রও যুক্ত হয়েছেন। আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বুম ফিল্মসের ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কনটেন্টটি মুক্তি পাবে।

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এখন প্রচারিত হচ্ছে। আট বছর আগে শুরু হওয়া এই ধারাবাহিকের সর্বশেষ সিজনের এপিসোড ইতোমধ্যে ৩০টির বেশি প্রচার হয়েছে বঙ্গ অ্যাপে। পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দর্শকরা দেখতে পাচ্ছেন ধারাবাহিকটি।

নতুন সিজনে আবার ফিরেছেন নেহাল ওরফে তৌসিফ মাহবুব। এছাড়া শামীমা নাজনীন ও ইশতিয়াক আহমেদ রুমেলের মতো নতুন মুখও যুক্ত হয়েছেন। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, সামনের দিনগুলোতে আরও কিছু চমক অপেক্ষা করছে। এমনকি ফিরে আসতে পারেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘মোস্ট ওয়ানটেড’ চরিত্র রোকেয়াও।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কক্সবাজারে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমে ফিরেছে নেহাল, রোকেয়া

আপডেট সময় ০৬:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫