কাকে বিয়ে করছেন মেহজাবীন?

গুঞ্জন দীর্ঘদিনের। অন্তর্জালে দুজনের খুনসুটি সেই গুঞ্জন শুধু উসকে দিয়েছে এত দিন। শোবিজ পাড়ায় কান পাতলেই শোনা যেত, নির্মাতা-অভিনেত্রী জুটি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীর সম্পর্ক প্রেমে থেমে নেই, গড়িয়েছে বিয়েতেও। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসবে দ্রুত। অবশেষে সেই সময় এসেছে।

দেশের একাধিক গণমাধ্যমে মেহজাবীনের ঘনিষ্ট সূত্রের বরাতে খবর, আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এখন সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে।

তবে এ বিষয়ে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনা সাড়া মেলেনি।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।

২০ কোটি পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন জয়দীপ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কাকে বিয়ে করছেন মেহজাবীন?

আপডেট সময় ১১:৩৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫