শিরোনাম :
মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি মিয়ানমার হয়ে চীনে পৌঁছাতে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র অবস্থান হারাল ভারত, বাংলাদেশ কী জায়গা পাবে সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় প্রশাসনে বদলি ও পদায়নে লটারি একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

বাগদান সম্পন্ন করলেন বিজয়-রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগদান সেরেছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজনে এই বাগদান অনুষ্ঠিত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এম৯ নিউজের প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুজনের বিয়ে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তবে তারা আপাতত নিজেদের বাগদান ও বিয়ের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। খবর ইন্ডিয়া টুডের।

সম্প্রতি রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা ধারণা করছেন, এটি তার বাগদানের ছবি। এতে ভক্তদের উচ্ছ্বাস ও আগ্রহ আরও বেড়ে গেছে।

দশেরা উপলক্ষে রাশমিকা ঐতিহ্যবাহী পোশাকে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তার কপালে তিলকও ছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন—“শুভ দশেরা আমার প্রিয়জনেরা… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ‘থামা’ ছবির ট্রেলার আর আমাদের গান নিয়ে তোমরা যে ভালোবাসা দেখিয়েছ, তা আমাকে আরও বড় ও খুশির মুহূর্ত উপহার দিয়েছে। তোমাদের বার্তা, উত্তেজনা, নিরন্তর সমর্থন—সবকিছু আমাকে ভীষণ আনন্দিত করেছে। খুব শিগগিরই প্রমোশনে তোমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।”

ইউটিউবের বিরুদ্ধে ঐশ্বরিয়া-অভিষেকের মামলা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাগদান সম্পন্ন করলেন বিজয়-রাশমিকা

আপডেট সময় ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫