মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর এক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সেই বিতর্কে যোগ দিয়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে একটি রসিকতাপূর্ণ পোস্ট করেন। পোস্টটি প্রকাশের পরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
নিজের পোস্টে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমায় ওমর সানীকে চাবুক মারত মৌসুমী। কেন মারত, এখন বুঝেছি।’ এই মন্তব্যকে কেন্দ্র করে কেউ হাস্যরস হিসেবে নিয়েছেন, আবার কেউ মনে করেছেন একজন শিল্পীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা ঠিক হয়নি।
জানা গেছে, সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে ওমর সানী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেন। পরে আর্জেন্টিনা সমর্থকদের নিয়েও তাঁর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এরপরই জয়ের পোস্টটি সামনে আসে।
তবে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি না করার আহ্বান জানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, ফুটবল মূলত বিনোদনের একটি মাধ্যম। খেলাকে কেন্দ্র করে মানুষে মানুষে বিভাজন বা বিরূপ সম্পর্ক তৈরি হওয়া উচিত নয়। তাঁর ভাষ্য, ওমর সানী তাঁর প্রিয় ফুটবলার মেসিকে নিয়ে মন্তব্য করেছিলেন বলেই তিনি মজা করে ওই পোস্ট দেন। এতে কাউকে অপমান বা ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না।
জয় আরও বলেন, ওমর সানী ব্যক্তিগতভাবে তাঁর কাছে অত্যন্ত সহজ-সরল ও প্রিয় মানুষ। তাই পুরো বিষয়টিকে শুধুই হাস্যরস হিসেবে দেখার অনুরোধ জানান তিনি।
এদিকে ওমর সানীর বক্তব্য এবং জয়ের পাল্টা পোস্ট—দুই ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা ও মতবিনিময়। অল্প সময়ের মধ্যেই জয়ের পোস্টে হাজারের বেশি মন্তব্য এবং শত শত শেয়ার জমা পড়ে, যা বিষয়টির প্রতি নেটিজেনদের আগ্রহেরই ইঙ্গিত দেয়।
শিরোনাম :
মেসি ইস্যুতে ওমর সানীকে খোঁচা
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৬:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- 6
ট্যাগস
আর্জেন্টিনা ওমর সানী ঢালিউড ফুটবল বিতর্ক ফেসবুক বাংলাদেশ চলচ্চিত্র ব্যাখ্যা দিলেন জয় ভাইরাল পোস্ট মেসি মেসি ইস্যুতে ওমর সানীকে খোঁচা মৌসুমী শাহরিয়ার নাজিম জয়
জনপ্রিয় সংবাদ




















