শিরোনাম :
রোগী মৃত্যু, চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন মোড়, অভিযুক্ত তুহিনের বাসা থেকে মিলল নিহতের মায়ের আইফোন মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার পানি ঘোলা করে খাবে বিএনপি— মন্তব্য জামায়াত আমিরের ঢাকাজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস

সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট

সংসদে গঠিত সংবিধান সংশোধনের বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ১১-দলীয় ঐক্য। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটে অনুমোদিত সংস্কার সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সাম্প্রতিক গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে জুলাই জাতীয় সনদে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছেন। এই রায়কে সম্মান জানানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান।
গোলাম পরওয়ারের ভাষ্যে, একই ব্যক্তি সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হতে পারলেও দুই প্রতিষ্ঠানের আইনি ভিত্তি, ক্ষমতার উৎস ও কার্যপরিধি ভিন্ন—তাই সংসদীয় কমিটির মাধ্যমে বিকল্প প্রক্রিয়া তৈরির উদ্যোগ জোটের কাছে গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয়—১) গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন; ২) জুলাই সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সংস্কার কার্যকর করা; ৩) সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে বর্তমান উদ্যোগ প্রত্যাখ্যান; ৪) নির্বাচিত প্রতিনিধিদের সংস্কার পরিষদের সদস্য করে পরিষদ কার্যকর করা; ৫) গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে একতরফা সাংবিধানিক পরিবর্তন থেকে বিরত থাকা; ৬) জনমত ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায়কে সম্মান জানানোই বর্তমান মতপার্থক্য নিরসনের গণতান্ত্রিক পথ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটের অন্য নেতারা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রোগী মৃত্যু, চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট

আপডেট সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬