শিরোনাম :
ব্যাট-গ্লাভসে লিটনের ইতিহাস, টেস্টে এমন কীর্তি আগে কেউ গড়েননি আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: উপদেষ্টা জাহেদ ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না,আদালত থেকে বেরিয়ে বললেন আইভী বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী ভারতের এসআইআরবিরোধী আন্দোলনের পেছনে বাংলাদেশ জড়িত:বিজেপি নেতা প্রথমবার নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি আ. লীগ সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি : বিরোধীদলীয় চিফ হুইপ কুড়িগ্রামে তিন সরকারি ভবনে ৮৮ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, উদ্বৃত্ত যাচ্ছে জাতীয় গ্রিডে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা রুশ ডিজেল চুক্তিতে ট্রাম্পের নতুন ঝড়, ভোটের আগে বাড়ছে অস্বস্তি

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সূচি অনুযায়ী পাঁচ ধাপের এই নির্বাচন শুরু হবে আগামী বছরের ২১ জানুয়ারি। শেষ ধাপের ভোট হবে একই বছরের ২৭ মে। 

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সিদ্ধান্তের বিষয়টি জানান।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি, আর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৯ এপ্রিল। এরপর চতুর্থ ধাপে ১৩ মে এবং সবশেষ পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার জানান, দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় চার মাস।

এবারের নির্বাচনের তফসিল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে না ইসি। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকার তফসিল দেবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপ ও ভোটের তারিখ জানিয়ে দিয়েছে।

সভায় চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি আলোচ্যসূচিতে আরও কয়েকটি বিষয় ছিল। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়েও সভায় আলোচনা হয়। জাতীয় পরিচয়পত্র ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও আলোচ্যসূচিতে ছিল। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়েও আলোচনা হয়।

এক নজরে ভোটের সূচি

  • প্রথম ধাপ: ২১ জানুয়ারি
  • দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
  • তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
  • চতুর্থ ধাপ: ১৩ মে
  • পঞ্চম ধাপ: ২৭ মে

সূত্র: নির্বাচন কমিশন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্যাট-গ্লাভসে লিটনের ইতিহাস, টেস্টে এমন কীর্তি আগে কেউ গড়েননি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রুশ ডিজেল চুক্তিতে ট্রাম্পের নতুন ঝড়, ভোটের আগে বাড়ছে অস্বস্তি

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন

আপডেট সময় ০২:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬