শিরোনাম :
ব্যাট-গ্লাভসে লিটনের ইতিহাস, টেস্টে এমন কীর্তি আগে কেউ গড়েননি আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: উপদেষ্টা জাহেদ ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না,আদালত থেকে বেরিয়ে বললেন আইভী বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী ভারতের এসআইআরবিরোধী আন্দোলনের পেছনে বাংলাদেশ জড়িত:বিজেপি নেতা প্রথমবার নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি আ. লীগ সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি : বিরোধীদলীয় চিফ হুইপ কুড়িগ্রামে তিন সরকারি ভবনে ৮৮ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, উদ্বৃত্ত যাচ্ছে জাতীয় গ্রিডে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা রুশ ডিজেল চুক্তিতে ট্রাম্পের নতুন ঝড়, ভোটের আগে বাড়ছে অস্বস্তি

‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না,আদালত থেকে বেরিয়ে বললেন আইভী

গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন নিহত হন। এই ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আইভী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতিও।

আদালত প্রাঙ্গণে সকাল থেকেই ছিল লোকসমাগম। সকাল ১০টা ৫৫ মিনিটে কড়া পুলিশি প্রহরায় আইভী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছান। এরপর তাঁকে দ্রুত আদালতকক্ষে নিয়ে যাওয়া হয়। সে সময় সেখানে বিপুলসংখ্যক আইনজীবী, গণমাধ্যমকর্মী ও তাঁর সমর্থক উপস্থিত ছিলেন।

শুনানিতে আইভীর পক্ষে অবস্থান তুলে ধরেন তাঁর প্রধান আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। তিনি আদালতকে জানান, মামলার তদন্ত শেষে পুলিশ ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। আইনজীবীর দাবি, তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে আইভীর প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতাও পুলিশ খুঁজে পায়নি।

আওলাদ হোসেন আরও বলেন, নোটিশ পাওয়ার পরও মামলার বাদী আদালতে হাজির হননি। বাদী নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম। আইনজীবী আদালতের নজরে আনেন, এর আগেও এই মামলায় তাঁর মক্কেল জামিনে ছিলেন। সেই যুক্তিতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ এবং আইভীর পুনরায় জামিন মঞ্জুরের আবেদন জানানো হয়।

অন্যদিকে জামিনের বিরোধিতা করেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন। তিনি আদালতে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরুদ্ধে ‘নারাজি পিটিশন’ জমা দেওয়া হবে। তবে আসামিপক্ষের আইনজীবীরা তখন জানতে চান, ঠিক কোন আইনের ভিত্তিতে তিনি নারাজি পিটিশন দেবেন। এই প্রশ্ন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ যুক্তিতর্ক চলে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক আবু শামীম আজাদ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেন।

আইনি কার্যক্রম শেষে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভী উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। তাঁকে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না।’

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আইভীর বিরুদ্ধে থাকা আরেকটি মামলায় হাজিরার দিন ধার্য রয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রুশ ডিজেল চুক্তিতে ট্রাম্পের নতুন ঝড়, ভোটের আগে বাড়ছে অস্বস্তি

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না,আদালত থেকে বেরিয়ে বললেন আইভী

আপডেট সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬